সতর্কতা: Tax Bro অফিসিয়াল NBR সাইট নয়। নিচের
উত্তরগুলো সাধারণ তথ্য — চূড়ান্ত সিদ্ধান্তের জন্য NBR বা ট্যাক্স কনসালট্যান্ট
দেখুন।
- Tax Bro কি NBR-এর অফিসিয়াল সাইট?
-
না। Tax Bro National Board of Revenue (NBR) বা সরকারের কোনো
অফিসিয়াল ট্যাক্স পোর্টাল নয়। এটি
Codecusp পরিচালিত একটি বিনামূল্যে আনুমানিক
আয়কর হিসাব সহায়ক।
- Tax Bro কী করে?
-
করবর্ষ ২০২৬–২০২৭ (আয়বর্ষ জুলাই ২০২৫ – জুন ২০২৬) এর জন্য বেতন, TDS/AIT, ব্যাংক
সুদ, হোম লোন ছাড়, ভবিষ্য তহবিল ও বিনিয়োগ রেয়াত বিবেচনা করে আনুমানিক আয়কর হিসাব
দেখায়। পরের করবর্ষের আগাম পরিকল্পনাও করা যায়।
- করবর্ষ ২০২৬-২০২৭ এর আয়বর্ষ কখন?
-
বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন। করবর্ষ ২০২৬-২০২৭ এর
আয়বর্ষ জুলাই ২০২৫ – জুন ২০২৬, এবং এর রিটার্ন দাখিলের সময়
১ জুলাই ২০২৬ – ৩০ জুন ২০২৭।
- বিনিয়োগ রেয়াত কীভাবে হিসাব হয়?
-
করবর্ষ ২০২৬-২০২৭ থেকে: অনুমোদনযোগ্য বিনিয়োগের ১০%, মোট আয়ের
৩% বা সর্বোচ্চ ৭,৫০,০০০ টাকা — যেটি কম, সেটিই
রেয়াত। আগে হার ছিল ১৫% এবং সীমা ১০ লাখ টাকা — অর্থ আইন ২০২৬ এর মাধ্যমে
দুটোই কমানো হয়েছে। বিস্তারিত
নিয়মাবলি পাতায় দেখুন।
- প্রভিডেন্ট ফান্ড (ভবিষ্য তহবিল) কি রেয়াতে গণ্য হয়?
-
হ্যাঁ। ভবিষ্য তহবিলে করদাতা এবং নিয়োগকর্তা উভয়ের
প্রদত্ত চাঁদা বিনিয়োগ রেয়াতের জন্য গণ্য হয়। তবে করবর্ষ ২০২৬-২০২৭ থেকে এটি কেবল
স্বীকৃত (Recognized) ভবিষ্য তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য — অস্বীকৃত
তহবিলের চাঁদায় রেয়াত পাওয়া যাবে না।
- আগে রিটার্ন দিলে কি কর কম হয়?
-
হ্যাঁ। নতুন ধারা ১৭০ অনুযায়ী ১ জুলাই – ৩০ সেপ্টেম্বর
এর মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫% অথবা ২৫,০০০ টাকা (যেটি কম)
কর প্রণোদনা পাওয়া যায়। ১ অক্টোবর – ৩১ ডিসেম্বর নিরপেক্ষ; জানুয়ারি–মার্চে
+২% (ন্যূনতম ৩,০০০ টাকা) এবং এপ্রিল–জুনে +৫%
(ন্যূনতম ৫,০০০ টাকা) অতিরিক্ত কর দিতে হয়।
- এখন কি ২০২৬-২০২৭ করবর্ষের জন্য বিনিয়োগ করা যাবে?
-
না। করবর্ষ ২০২৬-২০২৭ এর আয়বর্ষ ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হয়েছে,
তাই তার পরে করা বিনিয়োগ এই করবর্ষের রেয়াতে গণ্য হবে না। নতুন বিনিয়োগ
করবর্ষ ২০২৭-২০২৮ এর রেয়াতে গণ্য হবে — এর সময়সীমা
৩০ জুন ২০২৭। ক্যালকুলেটরের উপরে করবর্ষ বদলে আগাম পরিকল্পনা
করতে পারেন।
- এই হিসাবের নিয়ম ও হার কোথা থেকে নেওয়া?
-
সব হার ও সীমা নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের
আয়কর পরিপত্র ২০২৬-২০২৭ (PDF)
থেকে (নথি নং ০৮.০১.০০০০.০০০.০৩০.০৩.০২৯.২৬.১১২, তারিখ ০২ সেপ্টেম্বর ২০২৬)।
সারসংক্ষেপ দেখুন নিয়মাবলি পাতায়। কোনো অসঙ্গতি হলে মূল
পরিপত্রই চূড়ান্ত।
- TDS ও AIT কী?
-
TDS (Tax Deducted at Source) — উৎসে কর কাটা (যেমন বেতন থেকে)।
AIT (Advance Income Tax) — অগ্রিম আয়কর। হিসাবে ইতিমধ্যে
পরিশোধিত TDS/AIT কমিয়ে নিট বকেয়া বা ফেরত দেখানো হয়।
- Tax Bro কি ট্যাক্স জমা বা রিটার্ন ফাইল করে?
-
না। আমরা ট্যাক্স জমা, e-TIN যাচাই, OTP বা ব্যাংক তথ্য চাই না।
চূড়ান্ত ফাইলিংয়ের জন্য
NBR
বা যোগ্য ট্যাক্স কনসালট্যান্টের পরামর্শ নিন।
- Tax Bro কি বিনামূল্যে?
-
হ্যাঁ। কোনো ফি, লগইন বা পেমেন্ট লাগে না।
- আমার হিসাবের তথ্য কোথায় যায়?
-
«হিসাব করুন» চাপলে ইনপুট ও ফলাফল Firebase Firestore-এ সংরক্ষিত হতে পারে (সেবা
উন্নতির জন্য)। বিস্তারিত
গোপনীয়তা নীতিতে দেখুন।
- হিসাব ভুল মনে হলে কী করব?
-
মূল সাইটের footer থেকে বাগ রিপোর্ট / মতামত পাঠান। Tax Bro
শুধু আনুমানিক হিসাব — NBR নিয়ম বা ব্যক্তিগত পরিস্থিতির পার্থক্য থাকতে পারে।